ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী পাওনা টাকা নিয়ে বিরোধে চরিত্রহননের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যবসায়ী নিরবের সংবাদ সম্মেলন নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

অবরুদ্ধ সড়কে আগুন জালিয়ে চলছে হরতাল

গাজীপুরের শ্রীপুরে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে গাড়ি ভাংচুর ও মহাসড়কে টায়ারে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। তাতে করে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। পুলিশ এসে আগুন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ ২৯ অক্টোবর সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদুৎ মোড়ে দুটি বাস ভাংচুর করছে। উপজেলা জৈনা বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মী।

জানা যায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদুৎ মোড়ে দাঁড়িয়ে থাকা প্রভাতী পরিবহনের একটি ও তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাংচুর করে দুর্বৃত্তরা। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকারের নেতৃত্বে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে ছাত্রদলের নেতাকর্মী। এসময় সড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

মাওনা হাইওয়ে থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গাড়ি ভাংচুর করার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম জানান, মহাসড়কে গাড়ি ভাংচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি?

অবরুদ্ধ সড়কে আগুন জালিয়ে চলছে হরতাল

আপডেট সময় ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩