ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজাখস্তানে খনিতে আগুনে নিহত ২৮

কাজাখস্তানে একটি কয়লাখনিতে আগুনলেগে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

খনির পরিচালনাকারী লুক্সেমবার্গভিত্তিক ইস্পাত প্রস্তুতকারকের স্থানীয় ইউনিট আর্সেলরমিত্তাল তেমিরতাউ শনিবার এ তথ্য জানিয়েছে।
অগ্নিকাণ্ডের সময় প্রায় ২৫২ জন শ্রমিক খনিটিতে কাজ করছিলেন, মিথেন গ্যাসের পকেটের কারণে এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক খবরে সংস্থাটি একটি জানিয়েছিল, কোস্টেনকো খনিতে ২৫২ জনের মধ্যে ২০৬ জনকে মিথেন বিস্ফোরণের পর সরিয়ে নেওয়া হয়েছিল এবং ১৮ জনের চিকিৎসা সহায়তা দরকার ছিল। স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত প্রায় ২১ জনের সন্ধান পাওয়া যায়নি।

আর্সেলরমিত্তাল তেমিরতাউ হলেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী লুক্সেমবার্গ-ভিত্তিক বহুজাতিক কোম্পানি আর্সেলরমিত্তালের স্থানীয় প্রতিনিধি। কোম্পানিটি কারাগান্ডা অঞ্চল জুড়ে আটটি কয়লা খনি এবং মধ্য ও উত্তর কাজাখস্তানে আরও চারটি লোহা আকরিক খনি পরিচালনা করে।

গত আগস্টে একই খনিতে অগ্নিকাণ্ডে চারজন শ্রমিক নিহত হয়েছিল, যখন ২০২২ সালের নভেম্বরে অন্য একটি কনিতে মিথেন লিক হয়ে পাঁচজন মারা গিয়েছিল।

কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ শনিবার বলেছেন, তার দেশ আর্সেলর মিত্তাল তেমিরতাউ-এর সাঙ্গে বিনিয়োগ সহযোগিতা বন্ধ করছে। কাজাখস্তানের প্রসিকিউটর জেনারেলের অফিসও কয়লা খনিতে সম্ভাব্য নিরাপত্তা লঙ্ঘনের তদন্তের ঘোষণা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

কাজাখস্তানে খনিতে আগুনে নিহত ২৮

আপডেট সময় ০৪:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩