ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দুর্গাপূজায় সারা দেশে ২ লাখের বেশি আনসার মোতায়েন

মাদারীপুর: শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তা দিতে সারা দেশে আনসার ও ভিডিপির ২ লাখ ১২ হাজার ৬১২ জন সদস্য মোতায়ন রয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ।

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুরে শ্রী রাধা গোবিন্দ্র সর্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

তিনি এসময় বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কুশন বিনিময় করেন।
আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। এসব মণ্ডপের প্রতিটিতে কমপক্ষে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়ন আছে। এর মধ্যে প্রতিটি মণ্ডপে ২ জন নারী সদস্যকে বাধ্যতামূলক রাখা হয়েছে। সারাদেশে দুর্গা উৎসবকে নিরাপত্তার বলয়ে রাখতে ২ লাখ ১২ হাজার ৬১২ জন সদস্য মোতায়ন রয়েছে। তারা প্রথম নিরাপত্তাকর্মী হিসেবে নিরাপত্তা দিবেন। এরপরে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ভূমিকা রাখবে। ’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট নীরব বিশ্বাস, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, রাধা গোবিন্দ্র মন্দিরের সভাপতি নন্দ দুলাল সাহা, সাধারণ সম্পাদক বাবুল দাস। পরে পরিচালক আরও কয়েকটি মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাদের সাথে কুশন বিনিময় করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

দুর্গাপূজায় সারা দেশে ২ লাখের বেশি আনসার মোতায়েন

আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩