ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

দুর্গাপূজা উপলক্ষে কড়া নিরাপত্তাদানে তাহিরপুর থানা পুলিশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ পরিলক্ষিত হয়েছে। পুজারিগন নির্বিঘ্নে চলাফেরা করতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

তাহিরপুর থেকে জেলা সদরে যাতায়াতের কেন্দ্রস্থল উপজেলার আনোয়ারপুর বাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশ দায়িত্বে অনড় তা এবার প্রমাণ করেছেন এমনটাই বলছেন সচেতন মহল। জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এর নির্দেশনায় তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এর তত্ত্বাবধানে শনিবার (২১ অক্টোবর) সকালে এই চেকপোস্ট বসানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কপথে যান চলাচলকারী ও পথচারীদের কড়া তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। এতে অনেকটা নির্বিঘ্নেই চলাচল করছেন সকল শ্রেণী পেশার লোকজন। জানা গেছে, চেকপোস্টের দায়িত্বে রয়েছেন তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন ও সঙ্গীয় ফোর্সগণ।

এসআই আহমেদুল আরেফিন জানান, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে সরকারি বিধি মোতাবেক দায়িত্ব পালনে অনড় আছি। মানুষের জানমালের নিরাপত্তা দিতেই পুলিশ প্রশাসনের এ উদ্যোগ।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসানো হয়েছে। পূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তাহিরপুরে প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ২৪ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

দুর্গাপূজা উপলক্ষে কড়া নিরাপত্তাদানে তাহিরপুর থানা পুলিশ

আপডেট সময় ০৪:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩