ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শনিবার (অক্টোবর ২১) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি ১৫০টি সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শনিবার আমরা একটা দিন শোক দিবস ঘোষণা করেছি। সেইদিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে।

আগামী শুক্রবার (২০ অক্টোবর) সারা দেশের মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএর স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসির বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের

ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

আপডেট সময় ০৩:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩