ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাঙামাটিতে বক্সার সুরকৃষ্ণ চাকমাকে সংবর্ধনা

রাঙামাটি: এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট-২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বক্সার সুরকৃষ্ণ চাকমাকে রাঙামাটিতে সংবর্ধনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের জেলায় আছে, এটা আমাদের গর্ব। সুরকৃষ্ণ চাকমার মাধ্যমে আমাদের দেশকে সারাবিশ্ব চিনবে, এটাই প্রত্যাশা।

সুরকৃষ্ণ চাকমা বলেন, এক সময় বক্সার হিসেবে ক্যারিয়ার গড়ার কোনো সুযোগ ছিল না। তা জেনেও আমি লেগেছিলাম। আজ সাফল্য পেলাম। আমি দেশের হয়ে খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সুরকৃষ্ণ চাকমাকে নগদ ১০ হাজার টাকা, শুভেচ্ছা পত্র এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহ এমরান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, নাসরিন সুলতানাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

রাঙামাটিতে বক্সার সুরকৃষ্ণ চাকমাকে সংবর্ধনা

আপডেট সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩