ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের চার দলের খেলোয়াড়দের নাম ঘোষণা

১৫ তম কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণকারী চার দলের খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় মিডিয়া দল, স্থানীয় মিডিয়া দল, ইয়ূথ মিডিয়া দল ও মিক্সড মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করা হয়।

খেলোয়াড়দের নাম ঘোষনা পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য শহীদুল্লাহ, দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আব্দুল জলিল, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গাজী টিভির কুমিল্লা প্রতিনিধি গাজী সেলিম মুন্সী, মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জিতু, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

অনুষ্ঠানে জাতীয় মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন কুমিল্লা নিউজ এর সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল হক বাবু, স্থানীয় মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন আলোকিত কুমিল্লার সম্পাদক ও রুপসী বাংলার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন,ইয়ুথ মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, মিক্স মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন ম্যাক নিউজ এর সম্পাদক রকিবুল ইসলাম ম্যাক রানা।

পরে কুমিল্লা ঈদগাহ মাঠে প্র্যাকটিস ম্যাচের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য আগামী ২৮ ও ২৯ শে অক্টোবর কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

অনুষ্ঠিতব্য এই খেলায় কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া কর্মরত প্রায় ১৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করবেন।

এছাড়াও শীঘ্রই কুমিল্লার ১৬ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আরো একটি খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজক কমিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের চার দলের খেলোয়াড়দের নাম ঘোষণা

আপডেট সময় ০৩:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩