ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

হাজার হাজার পর্যবেক্ষককে খাওয়াতে পারব না: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক উপস্থিতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, গত নির্বাচনে ছিল ২৫ হাজার নির্বাচন পর্যবেক্ষক। কিন্তু হাজার হাজার, ওতোগুলোরে আমরা খাওয়াতে পারব না, আনতেও পারব না।

অনেক খরচ। আর তারা আসবেন, ঘুরে বেড়াবেন, আমরা খরচ দিতে যাব কেন?
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মানুষের প্রতি বিশ্বাস আপনাদের থাকা উচিত। আমরা জনগণের প্রতি আস্থা রাখি। জনগণ ভোট যাকে খুশি তাকে দেবে। এটা হলেই হলো। এর জন্য বাইরের কোনো সার্টিফিকেট আমাদের দরকার নাই।

নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একটা নির্বাচন খেলা। বিভিন্ন দেশ লোক পাঠানোর কথা বলছে। তারাই উদ্যোগ নিয়েছেন যে তারা পর্যবেক্ষক পাঠাবেন। তারপরে বলছেন তাদের টাকা নাই। ইউরোপিয়ানরা বলছে আমাদের টাকা নাই, বাজেট নাই, আমরা বেশি নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে পারব না। বাংলাদেশ যদি উনাদের আনাগোনার পয়সা দেয়, এখানে থাকা খাওয়ার, হোটেলের পয়সা দেয়, তাহলে তারা কিছু লোক পাঠাতে পারে। আমাদের তাতে আপত্তি নেই।

মন্ত্রী আরও বলেন, কেউ হয়ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেয়। এবং এসব হয়ত সেসব উদ্যোগেরই এক-একটি অংশ বিশেষ। সুতরাং এসব ভুলে যান। ওরা কি বলল না বলল সেটা তাদের বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

হাজার হাজার পর্যবেক্ষককে খাওয়াতে পারব না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩