ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

কুমিল্লায় ১০ মাসেও অক্ষত ইমামের মরদেহ

আব্দুল করিম মুন্সি। পেশায় মসজিদের ইমাম ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার। বৃষ্টির কারণে তার কবরটি ভেঙে যাওয়ায় দাফনের ১০ মাস পর সংস্কারের জন্য কবর থেকে মরদেহ তোলা হয়। মরদেহ তোলার পর দেখা গেল যেভাবে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই অক্ষত আছে মরদেহটি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে লোকজন।

শনিবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, আব্দুল করিম মুন্সি পার্শ্ববর্তী হরিণধরা জামে মসজিদে দীর্ঘদিন ইমামতি করে আসছিলেন। চলতি বছরের জানুয়ারির শেষের দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। পরে তাকে বাজেহুরা দক্ষিণপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিছুদিন আগে বৃষ্টির ফলে তার কবরটি ভেঙে যায়। পরিবারের লোকজন তার কবরটি সংস্কারের উদ্যোগ নেন। শনিবার সকাল ১০টার দিকে কবরটি সংস্কারের জন্য মরদেহটি কবর থেকে তোলা হয়। সঙ্গে সঙ্গে অবাক বনে যান ঘটনাস্থলের সবাই। সবাই দেখতে পান যেভাবে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই অক্ষত অবস্থায় আছে মরদেহটি। পরে পুরো এলাকায় ঘটনা জানাজানি হলে লোকজন ভিড় করে।

মৃত আব্দুল করিম মুন্সির ছেলে মাওলানা হাবীব মুন্সি বলেন, আমার বাবা একজন দ্বীনদার পরহেজগার মানুষ ছিলেন। তার জীবদ্দশায় যে মসজিদে ইমামতি করেছিলেন, আমি এখন সেই মসজিদের ইমাম। ওই এলাকার সবার মুখে আমার বাবার প্রশংসা শুনি। তিনি কখনো কারও ক্ষতি তো দূরে থাক একটা মিথ্যা কথাও বলেননি কারও সঙ্গে। আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেজন্য সবার দোয়া চাইছি।

ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার বলেন, খবরটি শুনে আমিও মরদেহটি দেখতে গিয়েছি। গিয়ে দেখি অনেক মানুষের সমাগম। হুজুরের মরদেহটি যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই অক্ষত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় ১০ মাসেও অক্ষত ইমামের মরদেহ

আপডেট সময় ০৯:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩