ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত শতাধিক

ভারতের বিহারে দিল্লি থেকে আসামগামী একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহত শতাধিক। বিহারের বক্সারের কাছে রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি স্থানে বুধবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টায় ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে।

নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে যাত্রা শুরু করে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ট্রেনটি তার যাত্রা পথে বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে। এ সময় চারটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়। ট্রেনের দুটি কোচ একে অপরের ওপরে উঠে যায়। অন্ধকারের কারণে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করতে সমস্যা পোহাতে হলেও রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় ভারেতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ সদস্যরা। গুরুতর আহত যাত্রীদের পাটনার এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

ট্রেনটির দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর ভারতীয় রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে চারটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত শতাধিক

আপডেট সময় ১১:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩