ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান

মাত্র চার দিন আগে ৬ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আবারও কেঁপে উঠেছে ভূমিকম্প আঘাত হানা সেই একই এলাকা।

এবারেও ৬ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্প হয়েছে এলাকাটিতে।
বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৪০ মিনিট) আফগানিস্তানে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল হেরাত শহর থেকে ২৮ কিলোমিটার উত্তরে। খবর বিবিসির।

এবারের ভূমিকম্প কি পরিমাণ প্রভাব ফেলেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যাচ্ছে না।

এর আগে শনিবার (০৭ অক্টোবর) হওয়া ভূমিকম্পের পরে শহরের অনেকেই খোলা স্থানে অবস্থান করছিলেন। সেই ভূমিকম্পটি হেরাত শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জিন্দাজান নামে একটি গ্রামে আঘাত হেনেছিল।

ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দাদের মধ্যে কম্বল, খাবার ও অন্যান্য সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। সেই এলাকার বেশিরভাগ ঘরবাড়ি ভূমিকম্প সহ্য করার জন্য যথেষ্ট ছিল না। এর ফলে পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায় এটি বেশি হয়। এলাকাটি ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্প বেশি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান

আপডেট সময় ১২:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩