ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লা চৌদ্দগ্রামে পিকআপ সহ ১২৪ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লা চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় নম্বরপ্লেট বিহীন একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক পৌনে পাঁচটায় চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস, মো: আব্দুল মতিন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: এমরান ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে দক্ষিণ কাদৈর এলাকার সড়কের উপর থেকে একটি নম্বরপ্লেট বিহীন পিকআপ গাড়ীতে পরিত্যাক্ত অবস্থায় ২৮ পোটলায় মোট ১২৪ কেজি গাঁজা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে গেছে।

এ বিষয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) স্যারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে থানা পুলিশের অভিযানে শুভপুর ইউনিয়নের কাদৈর এলাকা থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি নম্বরবিহীন পিকআপ গাড়ী জব্দ করা হয়। পরে এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

কুমিল্লা চৌদ্দগ্রামে পিকআপ সহ ১২৪ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৪:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩