ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের কাছে সুজন সম্পাদকের আক্ষেপ

ঢাকা: স্বাধীন হওয়ার ৫২ বছর পরও সুষ্ঠু নির্বাচন পদ্ধতি বের করতে না পারায় যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদের কাছে আক্ষেপের কথা তুলে ধরেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

রোববার (৮ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য জানান।

বদিউল আলম বলেন, নির্বাচন নি‌য়ে কথা ব‌লে‌ছি। আমা‌দের সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন হওয়া দরকার। ২০১৪ সা‌লে একতরফা নির্বাচন হ‌য়ে‌ছে। ২০১৮ সালে অংশগ্রহণমূলক নির্বাচন হ‌য়ে‌ছে। কিন্তু সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন হয়‌নি এবং অনেক অভিযোগ আছে। আমা‌দের একটা সুষ্ঠু, নির‌পেক্ষ এবং গ্রহণ‌যোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। কারণ আমরা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এ সমস্যার সম্মু‌খীন হই। ৫২ বছ‌রেও আমরা এ সমস্যার সমাধান কর‌তে পা‌রিনি। সুষ্ঠু নির্বাচ‌নের একটা পদ্ধ‌তি আমরা বের কর‌তে পা‌রিনি।

প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদের সঙ্গে একাই বৈঠক করেছেন বদিউল আলম। বৈঠকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহর আমন্ত্রণ থাকলেও তিনি আসেননি।

সুজনের সম্পাদক বলেন, আমি আশা করি, আমাদের রাজনী‌তি‌বিদরা সংলা‌পে বস‌বে, সম‌ঝোতা এবং সমাধানে পৌঁছাবে। প্রতিনিধিদল শুনেছেন। তাদের কোনো মন্তব্য ছিল না। তারা শুধু শুনেছেন। আর এখন তারা কিছু পাবলিকলি বলবেও না। হয়তো ব্যক্তি বিশেষের সঙ্গে আলাপে মন্তব্য করতে পারে।

সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দিয়েছেন কি না মার্কিন প্রতিনিধিদলকে। জবাবে বদিউল আলম বলেন, ‌নির্বাচন সুষ্ঠু কর‌তে গে‌লে কতগু‌লো শর্ত মান‌তে হ‌বে। নির্বাচন এক দি‌নের বিষয় নয়। এটা একটা পদ্ধ‌তি। এর অনেকগুলো ধাপ আছে। এ ধাপগুলো থাকতে হবে, যেমন স্বচ্ছ হতে হবে, তেমন গ্রহণযোগ্যও হতে হবে।

তিনি বলেন, এটা কারা নি‌শ্চিত কর‌বে। কতগু‌লো প্রতিষ্ঠান। একটা হ‌লো ‌নির্বাচন ক‌মিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, নাগ‌রিক সমাজ। এগু‌লো পূর্ব শর্ত।

এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করেন সুজনের সম্পাদক। তিনি বলেন, আমা‌দের নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা হ‌লো নির্বাচন ক‌মিশন। তারা কি বলে মা‌ঝে মা‌ঝে সেটা বুঝ‌তেও পা‌রি না। তারা নি‌জেরাই ব‌লে তারা বিত‌র্কিত। ইভিএমে তারা যে তথ্য দেবে সেটা মে‌নে নি‌তে হ‌চ্ছে।

দলীয় সরকারের অধীনে দেশে কখনও নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও মন্তব্য করেছেন বদিউল আলম। তার ভাষ্য, দলীয় সরকা‌রের অধী‌নে নির্বাচন কো‌নো দিন অবাধ ও সুষ্ঠু হয়নি। গত দুইটা হয়নি। সাম‌নেও হ‌বে কি না জানি না। আমি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি না। এমন একটা সরকার থাক‌তে হ‌বে যা‌দের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী নির‌পেক্ষপতা নি‌শ্চিত কর‌বে। নির্বাচন ক‌মিশন নির‌পেক্ষ থাক‌বে।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখতে এবং ভোটের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনা চালানোর জন্য শনিবার ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যালোচনা মিশন (পিইএম)।

ছয় সদস্যের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ এই মিশন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের কাছে সুজন সম্পাদকের আক্ষেপ

আপডেট সময় ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩