ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

গাজার চেহারা পাল্টে দেয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

হামাস স্থল, আকাশ এবং সমুদ্র পথে ব্যাপক আকারে আক্রমণ শুরু করার পর, ইসরায়েল তীব্র বিমান হামলার মাধ্যমে পাল্টা জবাব দিতে শুরু করেছে। কয়েক দশকে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে মারাত্মক এই সংঘাতে ৩০০ জনেরও বেশি ইসরায়েলি এবং ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সীমান্তের অন্তত ২২ টি স্থানে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং শত শত হামাস যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
এমনি এক প্রেক্ষাপটে ‘গাজায় বাস্তবতার চেহারা পরিবর্তন’ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেন, আমরা আজ শয়তানের চেহারা দেখেছি। নারী, শিশু এবং বয়স্কদের মধ্যে পার্থক্য না করেই হামাস সন্ত্রাসী আক্রমণ শুরু করেছে। হামাস খুব দ্রুত বুঝতে পারবে যে তারা একটি গুরুতর ভুল করেছে। আমরা গাজা উপত্যকায় বাস্তবতার চেহারা পাল্টে দেব।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটম গাজা একটি ‘মরু দ্বীপে’ পরিণত করার হুমকি দিয়ে বাসিন্দাদের ‘এখনই চলে যেতে’ বলার পর গাজায় স্থল আক্রমণের আশঙ্কা বাড়ছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ বাড়িয়েছে, গাজার কেন্দ্রস্থলে হামাসের ব্যবহৃত একটি ১৪-তলা ভবন ধূলায় মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

গাজার চেহারা পাল্টে দেয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় ১১:২৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩