ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ২০২৩: পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ অক্টোবর শনিবার সকাল ১১:০০ ঘটিকায় কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ আরআই এ.বি. এম আব্দুল হালিম মিলনায়তনে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম বার।

মতবিনিময় সভায় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা পূর্ববর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, আবহমান কাল ধরে অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত লাল সবুজের এই বাংলাদেশ। জাতির পিতার এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মংনেথোয়াই মারমা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),
জনাব নাজমুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জগণ ও জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

শারদীয় দুর্গাপূজা ২০২৩: পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩