ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৬

মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নিহতরা ভেনেজুয়েলা এবং হাইতির অভিবাসনপ্রত্যাশী বলে জানিয়েছে ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা।

তারা জানিয়েছে, বাসটি ওক্সাকা-পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে।

দুর্ঘটনার বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে মেক্সিকো দিয়ে ব্যাপক হারে অভিবাসনপ্রত্যাশী আসছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করছেন। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না, চাপ বাড়ছেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৬

আপডেট সময় ১০:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩