ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলল ভারত

আগামী ১০ অক্টোবরের মধ্যে দিল্লিতে অবস্থানরত কানাডিয়ান ৪১ কূটনীতিককে দেশে ফেরত নিতে বলেছে ভারত। ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।

কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা নিয়ে ভারত ও কানাডা সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে ভারত।

গত জুন মাসে হত্যাকাণ্ডের শিকার হন হরদীপ। ওই শিখ নেতাকে ভারত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে।

কানাডার প্রধানমন্ত্রী অভিযোগ তুলেছেন, হরদীপ হত্যাকাণ্ডে ভারত জড়িত। তবে এই হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে ভারত।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ১০ অক্টোবরের মধ্যে ওই ৪১ কানাডিয়ান ভারত না ছাড়লে তাদের কূটনৈতিক সুবিধা বাতিল করা হবে।

সংবাদপত্রটি বলেছে, ভারতে কানাডার ৬২ কূটনীতিক কাজ করেন এবং ভারত এই সংখ্যা ৪১ জনে কমিয়ে আনার দাবি জানিয়েছিলো।

এই ব্যপারে যোগাযোগ করা হলে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোন জবাব দেয়নি।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, সেই তুলনায় নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা অনেকটাই বেশি। তাই দুই দেশের মধ্যে সমতা রাখা উচিত। আর সেই কারণেই ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলা হয়েছে কানাডাকে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতিতে ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে ‘সহিংস পরিস্থিতি’ এবং ‘ভীতিকর পরিবেশ’ নয়াদিল্লিকে হতাশ করেছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলল ভারত

আপডেট সময় ০১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩