ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

কুমিল্লায় শচীন দেববর্মনের ১১৭ তম জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে কুমিল্লাায় পালিত হয়েছে উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেববর্মনের ১১৭ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে রোববার সকালে নগরীর চর্থায় শিল্পীর জন্মস্থান ও পৈত্রিক নিবাসে স্থাপিত শিল্পীর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

পরে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, বাংলা সাংস্কৃতিক বলয়, ঐতিহ্য কুমিল্লাসহ বিভিন্ন সাংস্কুতিক সামাজিক সংগঠন শিল্পীর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহম্মেদ বাবুল, জেলা কারচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, লেখক গবেষক এডভোকেট গোলাম ফারুক, সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, বাংলা সাংস্কৃতিক বলয়ের বিশ্ব কমিটির যুগ্ম-সম্পাদক এস এ এম আল মামুনসহ অন্যরা।

এসময় শচীন দেববর্মণের পৈত্রিক বাড়ীর একটি বড় অংশ জুড়ে স্থাপিত সরকারী হাসমুরগীর খামারটি সরিয়ে সম্পূর্ণ বাড়ীটি জেলা প্রশাসনের আওতায় এনে এতে একটি সংগ্রহশালাসহ পূর্ণাঙ্গ কালচারাল কমপ্লেক্স গঠনের দাবি জানান লেখক গবেষক এডভোকেট গোলাম ফারুক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধূরী, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাল অপুসহ কুমিল্লার সংস্কৃতি অঙ্গণের বিশিষ্টজনরা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, আগামী ৩০ অক্টোবর শচীন দেববর্মণের প্রয়ান দিবসটি প্রতিবারের মতো ধুমধাম করে উদযাপন করা হবে।

তিনি বলেন, পাশের সরকারী হাসমুরগীর খামারটি সরিয়ে শচীনের সম্পূর্ণ বাড়ীটিতে একটি কালচারাল কমপ্লেক্স গঠনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

কুমিল্লায় শচীন দেববর্মনের ১১৭ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩