ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবর (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত ‘জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে’ তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই লড়াইয়ে সবাইকে থাকতে হবে। এই দানব সরকারকে পরাজিত করতে হবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণকে ভাতে মারছে, পেটে মারছে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। অপরদিকে মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে।”বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশ আজ লুটেরা ও দানবের কবলে পড়েছে। পরপর দুটি নির্বাচনে চুরি করে ডাকাতি করে এই সরকার ক্ষমতা দখল করেছে। দেশের মানুষ আর এই সরকারকে দেখতে চায় না।”

মির্জা ফখরুল বলেন, “দাবি একটাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, কমিশন পুনর্গঠন করতে হবে।”

তিনি বলেন, “খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সুচিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে।”

বিএনপির মহাসচিব বলেন, “আমাদের বিজয় সুনিশ্চিত। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল

আপডেট সময় ১১:০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩