ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

উন্নয়নধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

আসছে মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। পুরো উপজেলার ন্যায় ফরিদগঞ্জ পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আধুনিক স্মার্ট রাষ্ট্র গঠন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সংগঠক আবুল খায়ের পাটওয়ারী।
এ সময় তিনি বলেন,এদেশের মানুষ উন্নয়ন চোখে দেখছে বঙ্গবন্ধু শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী। কারণ আওয়ামীলীগ মানুষের কথা ভাবে, মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা, বিধবা ভাতা, নারীদের জন্য মাতৃত্বকালিন ভাতা, মাতৃত্বকালিন ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা এবং অনগ্রসর মানুষের জন্য নানা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এই বাইরে ফরিদগঞ্জ পৌরসভাও নয়। ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে কাজ চলছে। ইউজিপি প্রকল্পে আওতায় সাড়ে ১২ কোটি টাকার টেন্ডার ওপেন হয়েছে। আরো ৮ কোটি টাকার টেন্ডার লাইভে রয়েছে। অর্থাৎ এখন যেসব উন্নয়ন হবে, তা টেকসই উন্নয়ন হবে। এজন্য আপনাদের একটু ধৈর্য্য ধরতে হবে। আমাদের এ সব উন্নয়ন এবং এই ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে দিয়ে পাঠিয়েছেন, আপনারা তার প্রতিদান হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। সেইভাবে দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করবেন। আমার মেয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা মনোনয়ন প্রত্যাশী। সেও মানুষের জন্য কাজ করছে।
সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড.মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুস সামাদ মিন্টু পাটওয়ারী, প্যানেল মেয়র-১ আবদুল মান্নান পরান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন,পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার আব্দুস সামাদ, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মজুমদার,পৌর কৃষকলীগের সভাপতি এনায়েত উল্যা। এসময় ১নং ও ২নং দলীয় ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

উন্নয়নধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

আপডেট সময় ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩