ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

মহিলা আ. লীগের সম্মেলন : সম্ভাব্য তারিখ ৩ ডিসেম্বর

আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সহযোগী ও অন্যান্য সংগঠনগুলোর সম্মেলনের তারিখের বিষয়ে আলাপ-আলোচনার দায়িত্ব দেওয়া হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। সেই নির্দেশনা মোতাবেক সোমবার রাতে দলটির নেতারা জরুরি সভায় বসেন। সেখানে মহিলা আওয়ামী লীগসহ বেশ কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

আজ (১ নভেম্বর) দুপুরে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং তারিখ চূড়ান্ত করে নিয়ে আসবেন বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

মহিলা আ. লীগের সম্মেলন : সম্ভাব্য তারিখ ৩ ডিসেম্বর

আপডেট সময় ০১:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২