ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

জামালপুর ডিসির বক্তব্য যে ভাইরাল করেছে সে কুলাঙ্গার : উপজেলা চেয়ারম্যান

প্রত্যাহারকৃত জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: ইমরান আহমেদকে ‘ডায়নামিক’ উপাধিতে ভূষিত করে আওয়ামী লীগের পক্ষে তাঁর ভোট চাওয়ার সেই বক্তব্য ভাইরালকারীকে ‘কুলাঙ্গার’ আখ্যা দিয়েছেন জেলার ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জামালপুর থেকে প্রত্যাহারকৃত ডিসি মো. ইমরান আহমেদের প্রসংশায় পঞ্চমুখ হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড.এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘আমার মনটা খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহু দিন পরে একজন ‘ডায়নামিক’ লোক পেয়ে ছিলাম এই এলাকার জন্য। জননেত্রী শেখ হাসিনার কল্যাণে পেয়ে ছিলাম। এক মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে তিনি (ডিসি ইমরান আহমেদ) চলে যাচ্ছেন। জানি না এই জামালপুরবাসীর মধ্যে কোনো ‘কুলাঙ্গার’ ছিলেন, যিনি ডিসি ইমরান আহমেদের একটি বক্তব্যকে ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন।’

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল ডিসি ইমরান আহমেদকে ঈঙ্গিত করে আরও বলেন, ‘এই ভদ্র লোক যদি জামালপুরে তাঁর মেয়াদোত্তীর্ণ করতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি, এই জামালপুরের ভঙ্গুর চেহারাটা বদলে দিতেন। প্রত্যাকটা দপ্তরে মানুষের সেবা সহজ থেকে সহজতর করে দিতেন। পরিবেশ যেটা, সেটা সুন্দর হতো।’

ডিসি ইমরান আহমেদকে উদ্দেশ্য করে চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন। যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না। এই জন্য আমার মন খারাপ। আসলে কথা বলার মতো আমার মানসিকতা নেই।’

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, যিনি ডিসি ইমরান আহমেদের বক্তব্য ভাইরাল করেছে, তিনি অবশ্যই কুলাঙ্গার।

ডিসি ইমরান আহমেদ একজন সৎ লোক। এখনো তো জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কাজেই ডিসি সরকারের উন্নয়ন প্রচার করে সরকারের পক্ষে ভোট চাইতেই পারেন। এটা ডিসির দোষের কিছু নয়। তাঁকে প্রত্যাহার করায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত।’

উল্লেখ্য, জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদ গত ১১ সেপ্টম্বর বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন।

ডিসির ওই বক্তব্য পরদিন ১২ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জামালপুর ডিসির বক্তব্য যে ভাইরাল করেছে সে কুলাঙ্গার : উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় ০৭:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩