ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এক আইনজীবীর প্রাণহানি হয়েছে।

পুলিশ বলছে, নিহতের নাম ইকবাল হোসেন (৪৫),গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার ১৯৪, হাফিজ উদ্দীন বেপারি রোড, টঙ্গি দক্ষিণ আরিচপুর গ্রামের আলী আকবরের পুত্র।
তিনি ধানমন্ডি ১০/এ রোডের ২৩১ নম্বর বাসায় থাকতেন এবং পুরান ঢাকার জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন ।

রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর জানান, রোববার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে রেললাইন পারাপার হবার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রাম গামী চট্রগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা মারা যান,আইনজীবী ইকবাল হোসেন। পরে ঢাকা রেলওয়ে থানা কমলাপুর (জিআরপি) পুলিশের সদস্যরা রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেন।

তিনি আরো জানান, নিহতের পরনে ছিল কালো রঙয়ের ফুলপ্যান্ট, কালো চিকন বেল্ট ও লাল সাদা রঙয়ের শার্ট,পা ছিন্নবিচ্ছিন্ন, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের কালো দাও রয়েছে।

এটি ট্রেন দুর্ঘটনা, আত্নহত্যা নাকি অন্য কিছু,এব্যাপারে এখন কোন কিছু বলা যাচেছ না,বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচেছ, অধিকতর তদন্তের পর বলা যাবে।

এসআই আলী আকবর আরো জানান, পরে তার কাছে থাকা ভিজিটিং কার্ড পাওয়া গেলে পরবর্তীতে তার স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্ত করা হয়, তবে, কেন তিনি খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন স্বজনরা জানাতে পারেননি।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

আপডেট সময় ০১:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩