ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

ইউএন উইমেন এর উদ্যোগে পাথওয়েস টু প্রোগ্রেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সুইডেন সরকার এবং ইউনাইটেড কিংডমের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) এর অংশ হিসেবে, ইউএনওপিএস এবং ইউএন উইমেন এর যৌথ আয়োজনে অবকাঠামো উন্নয়নে লিঙ্গ সমতা এবং স্থিতিস্থাপকতা প্রসারের উপর গুরুত্বারোপ করে ‘পাথওয়েস টু প্রোগ্রেস: স্ট্যান্থেনিং বাংলাদেশ থ্রো জেন্ডার রেসপন্সিভ অ্যান্ড রেসিলিয়েন্ট ইনফ্রাস্টাকচার’ শীর্ষক আলোচনা ও কর্মশালা সোনারগাঁও হোটেলের, সুরমা হলে ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অফিস পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক ডাঃ মোঃ সারোয়ার বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস,অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউএন উইমেন এর কান্ট্রি ডিরেক্টর গীতাঞ্জলি সিং এবং ইউএনওপিএস এর কান্ট্রি ডিরেক্টর সুধীর মুরালিধরন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: মিজানুর রহমান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)- এর প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অফিস পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক ডাঃ মোঃ সারোয়ার বারী বলেন, ‘অবকাঠামো প্রকল্পগুলোতে নারী ও কিশোরদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা অনস্বীকার্য।

‘জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বলেন, ‘অবকাঠামোগুলোতে ইনক্লুসিভিটি, এক্সেসিবিলিটি এবং এফোরডিবিলিটি কথা বিবেচনায় নেওয়া উচিত,ইউএন উইমেন এর কান্ট্রি ডিরেক্টর গীতাঞ্জলি সিং তাঁর বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য জেন্ডার স্মার্ট অবকাঠামো প্রয়োজন।

ইউএনওপিএস এর কান্ট্রি ডিরেক্টর সুধীর মুরালিধরন বলেন, অন্তর্ভুক্তিমূলক অবকাঠামোর অপার সম্ভাবনাকে এগিয়ে নিতে এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশকে উন্নীত করতে আজকের এই কর্মশালা বিশেষ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, কর্মশালায় স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশে লিঙ্গ সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নের প্রচার ও প্রসারে ইউএনওপিএস এবং ইউএন উইমেন কাজ করার প্রতিশ্রুতি প্রদান করে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালাটিতে ৬০জনের অধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ছবি সংগ্রহ: মোস্তাফিজ মিন্টু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ইউএন উইমেন এর উদ্যোগে পাথওয়েস টু প্রোগ্রেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩