ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত

বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • সালমা
  • আপডেট সময় ০১:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৭৮ বার পড়া হয়েছে

ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ এখন প্রায় ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৩ কোটি। জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিআইসিসিতে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড বিজনেস সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকার কারণে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করার জন্য দরকার টেকসই বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতা। বাংলাদেশের বিনিয়োগের জন্য সকল খাতই উন্মুক্ত। বাংলাদেশের বিনিয়োগের জন্য সবকিছু সহজতর করা হয়েছে। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল, ১০৯টি হাইটেক পার্ক করা হয়েছে। সড়ক-রেলসহ যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা সু-নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি, এই সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিসমূহের মধ্যে বাংলাদেশসহ অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশগুলো অমিত সম্ভাবনা সংশ্লিষ্ট সবার নিকট উন্মোচিত হবে।”

সরকারপ্রধান বলেন, “২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত ১৫ বছরে আর্থসামাজিক খাতে বাংলাদেশের অভাবনীয় রূপান্তর ঘটেছে। বর্তমান বাংলাদেশ এক পরিবর্তিত বাংলাদেশ। আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা।”

শেখ হাসিনা বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। সুচিন্তিত এবং পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে থাকি। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর সকল উন্নয়ন থমকে যায়। বিএনপি-জামায়াতের পাঁচ বছর এবং সামরিক সরকারের পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দার কবলে পড়েছিল।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন

বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩