ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

৫৫ কেজি সোনা গায়েব, বিমানবন্দরের ৪ কর্মকর্তা বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের লকার থেকে ৫৫ কেজি সোনা খোয়া যাওয়ার ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

যারা বরখাস্ত হলেন-  সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, আকরাম শেখ ও মাসুম রানা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ সই সংবলিত  এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

এর আগে  কাস্টম হাউসের লকার থেকে ৫৫ কেজি সোনা গায়েবের বিষয়টি জানাজানি হয় রবিবার (৩ সেপ্টেম্বর)। এদিন রাতেই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় এ নিয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। তার আগে স্বর্ণ চুরির ঘটনায় ৪ সিপাহীকে থানায় নেয় জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৫৫ কেজি সোনা গায়েব, বিমানবন্দরের ৪ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৯:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩