ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

১২৪৩ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনবে সরকার

ঢাকা: সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো বা ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ২৪২ কোটি ৮০ লাখ ৯৫ হাজার ৬৮০ টাকা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিক কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ মাহমুদ খান।

তিনি বলেন, আজ ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় এর প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

এর মধ্যে ক্রয় কমিটি পাঁচটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। অনুমোদিত পাঁচটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৬৮২ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৮০ টাকা।

অতিরিক্ত সচিব জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১ এর আওতায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে সর্বমোট ৫৯৫ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকায় এই এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ ১৩ দশমিক ৭৭ ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১ এর আওতায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে সর্বমোট ৬৪৭ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৪০ টাকায় এই এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এর দাম ১৪ দশমিক ৯৭ ডলার।

এর আগে গত ৯ আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৪৭৮ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৯৩৬ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়।

একই দিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারে মহেশখালীতে স্থাপিত এক্সিলারেট এনার্জি বাংলাদেশে লিমিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারে মহেশখালীতে স্থাপিত সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

১২৪৩ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনবে সরকার

আপডেট সময় ০২:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩