ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: একদিনে সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে প্রায় ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাড়ি ও টোল আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।

তিনি বলেন, “২৪ ঘণ্টায় মোট গাড়ি চলেছে ২২ হাজার ৮০৫টি। এর মধ্যে বিমানবন্দর থেকে বনানী ও মহাখালী গিয়েছে ১২ হাজার ২৪২ টি গাড়ি। কুড়িল থেকে বনানী ও মহাখালী গিয়েছে ২ হাজার ৪২৫ টি গাড়ি। বনানী থেকে কুড়িল ও বিমানবন্দর গিয়েছে ২ হাজার ৮৯২ টি গাড়ি। তেজগাঁও থেকে মহাখালী, কুড়িল, বনানী ও বিমানবন্দর গিয়েছে ৫ হাজার ২৪৬ টি গাড়ি।”

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ উড়ালসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু হওয়া অংশে ওঠানামার জন্য মোট ১৫টি র‍্যাম্প আছে। এর মধ্যে এয়ারপোর্টে দুটি, কুড়িলে তিনটি, বনানী চারটি, মহাখালী তিনটি, বিজয় সরণিতে দুটি ও ফার্মগেটে একটি। আজ থেকে ১৩টি র‍্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: একদিনে সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়

আপডেট সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩