ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে খারাপ সময় আসবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে দেওয়া বিদায়ী সংবর্ধনার সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “মানুষ শাসন বিভাগ ও আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে। কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে।”

তিনি বলেন, “বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক। সংবিধানের রক্ষক। তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে।”

এর আগে, প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

আগামী ২৫ সেপ্টেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন। কিন্তু ওই সময় সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশ (ছুটি) থাকায় আজই বিচারক হিসেবে শেষ দিনের মতো এজলাসে বসবেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, ২০২১ সালের ৩১ ডিসেম্বর বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্যমে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে খারাপ সময় আসবে: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৩:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩