ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: প্রধানমন্ত্রী

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি। যাদের রাজনীতির শুরু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যাদের রাজনীতি হত্যা-খুনকে পুঁজি করে তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের বুলি শোভা পায় না।”

তিনি আরও বলেন, “উর্দি পড়ে যারা রাজনৈতিক দল গঠন করেছেন, স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের দলের নেতাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদেরই পক্ষে আজ বিদেশিদের কেউ কেউ ওকালতি করছেন।”

সরকার প্রধান বলেন, “পদলেহন করবে বাংলাদেশে এমন সরকার চায় কিছু মোড়ল। ইউক্রেন তাদের বন্ধু ভেবেছিল, এখন তারা বুঝতে পারছে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ সচেতন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ আবারও আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করবে।”

১৫ আগস্ট জন্মদিন পালনের সমালোচনা করে সরকার প্রধানমন্ত্রী। তিনি বলেন, “খালেদা জিয়া বেঈমান ও বিশ্বাসঘাতক বলে ১৫ আগস্ট জন্মদিন পালন করে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩