ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

১৩ সেপ্টেম্বর পর্যন্ত রিমান্ডে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রিমান্ড দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। অফিসিয়াল সিক্রেটস আইনে তার এ রিমান্ড বাড়ানো হলো।

ইমরানের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
আরেক মামলায় তিন বছরের সাজা স্থগিত হলেও রিমান্ড বাড়ানোর ফলে ইমরানকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারেই থাকতে হবে।

বুধবার অ্যাটক জেলা কারাগারে বিশেষ আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। দুর্নীতি মামলায় তিন বছরের সাজা স্থগিতের পরদিনই তার রিমান্ড বাড়ানোর খবর এলো।

অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপন তারবার্তার বিষয়বস্তু প্রকাশ্যে আনা এবং রাজনৈতিক লাভের জন্য এটি ব্যবহার করার অভিযোগ রয়েছে।

ইমরান খানের আইনজীবী সালমান সাফদার আল জাজিরাকে বলেন, আমরা আদালতে জামিন আবেদন করেছি এবং শনিবার এর শুনানি হবে।

তিনি বলেন, জেল ট্রায়াল চ্যালেঞ্জ করে আরেকটি আবেদন দাখিল করা হয়েছে। পাশাপাশি এই মামলার শুনানি যাতে খোলা আদালতে হয়, সেই আবেদন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ

১৩ সেপ্টেম্বর পর্যন্ত রিমান্ডে ইমরান খান

আপডেট সময় ০৫:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩