ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লায় মাদকের মামলায় স্বামী-স্ত্রী দুজনকে ১০ বছরের কারাদন্ড

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অভিযোগে স্বামী-স্ত্রী প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকা অর্থ দণ্ড,অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।

আজ সোমবার ২৮ আগষ্ট দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন। এসময় আদালতে এজলাসে আসামী সুমন উপস্থিত থাকলেও স্ত্রী মর্জিনা বেগম ছিলেন না। পলাতক রয়েছেন।

দণ্ড প্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা সদরের শুভপুরের মোঃ সুমন ও স্ত্রী পলাতক আসামি মোসাঃ মর্জিনা বেগম।

মামলার বিবরণে জানাযায়- ২০২০ সালের ২৮ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি দক্ষিণ বাগমারা মতিন মিয়ার বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ১শ ১১ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল, কসটেপ দ্বারা মোড়ানো এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মোঃ সুমন ও মোসাঃ মর্জিনা বেগমকে আসামি করে সদর দক্ষিণ থানায় মাদক মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তাদের প্রত্যেককে দোষী সাব্যস্তক্রমে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থ দণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনে দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থ দণ্ড অনাদয়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় মাদকের মামলায় স্বামী-স্ত্রী দুজনকে ১০ বছরের কারাদন্ড

আপডেট সময় ০৫:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩