ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ডেঙ্গু কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

ডেঙ্গুর কাছে পরাজয় বরণ করে মারা গেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা ফারজানা শারমিন তপি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। শুক্রবার (২৫  ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি।

জানান গেছে, নিহত ফারজানা শারমিনের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়ায়। তিনি প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ফারজানা শারমিন দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক জাহেদুল আলম রুবেলের স্ত্রী।

স্ত্রীর মৃত্যুর বিষয়ে স্বামী জাহেদুল আলম রুবেল জানান, একটি মশা তার জীবনকে ওলটপালট করে দিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই জীবন থেকে ডেঙ্গু কেড়ে নিল ঘর আলো করে রাখা মানুষটিকে। এতিম হলো আমার দুই সন্তান।

তিনি আরও বলেন, “আর্থ্রাইটিসের সমস্যা থাকায় ডেঙ্গু শনাক্ত হওয়ার আগে শরীর ব্যথার কারণে তিন দিন ঘুমাতে পারেনি শারমিন। এমন অবস্থায় গত সোমবার হালকা জ্বর দেখা দেয়। জ্বর নিয়ে অফিসও করে। মঙ্গলবার সকালে রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। তবে অন্যান্য জটিলতা না থাকায় বাসাতেই ছিল। সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়।”

তিনি আরও জানান, “জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে নেওয়া হয়। তার প্লাটিলেট নেমে যায় ১০ হাজারে। চিকিৎসক চার ব্যাগ প্লাজমা দেওয়ার পরামর্শ দেন। তবে বিভিন্ন সমস্যা থাকায় চারজনের প্লাজমা নেওয়া যাবে না বলে জানিয়ে দেন তারা। পরে একজনের প্লাজমা নেওয়া হয়। তবে প্লাজমা দিলেও তার শরীরে প্লাটিলেট বাড়াতে পারেনি। বুধবার দুপুরে ফারজানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।”

চিকিৎসকরা জানান, “উপসর্গ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন শারমিন। জ্বর চলে যাওয়ার পর ডেঙ্গু শনাক্ত হয়। তাই রক্তচাপ ও রক্তে অণুচক্রিকার পরিমাণ অতি দ্রুত কমে যায়। পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে পড়ে, রোগী অজ্ঞান হয়ে যায়। অন্য অঙ্গগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকে। পেট ফুলে যায়। ফুসফুসে পানি ছড়িয়ে পড়ে। বিশেষ করে লিভার ও কিডনির কার্যকারিতা হারিয়ে ফেলে। তারা এটিকে ডেঙ্গুর শক সিনড্রোম বলে জানান।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

আপডেট সময় ০৫:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩