ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

শেখ ফজলুল হক মনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শেখ ফজলুল হক মনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। তিনি ছিলেন যুবসমাজের মহানায়ক, তিনি একজন সৃজনশীল মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর যোগ্য শিষ্য ছিলেন তিনি সাংবাদিক ও কলাম লেখক ছিলেন। তার লেখাগুলো পুনঃপ্রকাশ করার উদ্যোগ নেয়া প্রয়োজন। তার প্রতিষ্ঠিত দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও সাপ্তাহিক সিনেমা এই তিনটি পত্রিকা পুনরায় নিয়মিত প্রকাশের উদ্যোগ নেয়া আবশ্যক।

তিনি আরো বলেন, তার অপ্রকাশিত লেখা প্রকাশ করা জরুরী। ১৯৭১ সালে বাংলার বাণীতে প্রকাশিত শেখ মনির লেখাগুলো আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে শেখ মনির কর্মময় বর্ণাঢ্য জীবনী জানাতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। তিনি সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করার দাবি জানান।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী-যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিনী আরজু মনি’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৩ আগস্ট বুধবার বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব) ড. মোঃ ইউনুস আলী প্রামানিক, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহা. রোকন উদ্দিন পাঠান, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর সহ-সভাপতি স্বপন কুমার সাহা, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের মুশফিকুর রহমান মিন্টু, শ্রমিক নেতা হুমায়ুন কবির হাওলাদার, আওয়ামী লীগ নেতা সোহাগ চৌধুরী, সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন রানা, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোকলেসুর রহমান, দৈনিক মুক্ত খবরের সহকারী সম্পাদক আব্দুল গনি মিয়া, নারী নেত্রী এলিজা রহমান, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা, কৃষক লীগ নেতা ফরিদ উদ্দিন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ ফজলুল হক মনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক

আপডেট সময় ১০:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩