ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বিএনপির দাবি গ্রেপ্তার ১৫, ডিএমপি বলছে ১২

ঢাকা: রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শনিবার (১৯ আগস্ট) রাতে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটকের দাবি করেছে দলটি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, তারা ১২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ১২ জনের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন রয়েছেন। বাকিদের বিস্তারিত নাম-পরিচয় প্রাথমিকভাবে জানায়নি ডিএমপি।

রোববার (২০ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী।

তিনি বলেন, শনিবার (১৯ আগস্ট) রাতে নাইটেঙ্গেল মোড়ে অভিযান চালিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে শনিবার (১৯ আগস্ট) দিনগত রাতে মির্জা আব্বাস জানান, সন্ধ্যার পর থেকে আমাদের ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বিএনপির দাবি গ্রেপ্তার ১৫, ডিএমপি বলছে ১২

আপডেট সময় ০৪:২০:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩