ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা দেবে সরকার

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আর অঙ্গহানি হলে ভুক্তভোগীকে ৩ লাখ টাকা সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

রবিবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিআরটিএ চেয়ারম্যান জানান, বিধি কার্যকর হওয়ার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত-নিহত সবাই এ ক্ষতিপূরণ পাবেন। দুর্ঘটনার পর পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই তালিকা হবে। এর আগে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন না।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

তিনি বলেন, আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। আর যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা দেবে সরকার

আপডেট সময় ০৩:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩