ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

গুলশানে ব্যবসায়ী জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক তেজগাঁও থেকে আটক

রাজধানীর গুলশানে আলোচিত ব্যবসায়ী জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদার (৩৬)কে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মানিক হাওলাদার। সে বরিশাল জেলার কোতয়ালী থানার জিয়াসড়ক বিসিসি ২২ নং ওয়ার্ড, পশ্চিম বগুড়া নবগ্রামের মৃত আঃ রাজ্জাক হাওলাদারের পুত্র।
আজ রোববার সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শনিবার দিবাগত রাত ৮ টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ী জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত এই হত্যা কান্ডের পর থেকে আসামি মানিক দীর্ঘদিন যাবৎ পালিয়ে আত্নগোপনে ছিল। নিহত জহির পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। গুলশান এলাকায় তার একটি দোকান ছিল বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মানিক তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে এলাকায় আদিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
ফারজানা হক জানান, আটককৃত পলাতক আসামী মানিকের অত্যাচার এবং তার অপকর্মে ওই এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাঁধাগ্রস্ত হয়। তার নামে ২০০৯ সালে গুলশান থানায় হত্যা মামলাসহ বনানী থানায় ৩টি মাদক ও মারামারি মামলা রয়েছে। এক পর্যায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জহির হত্যার ঘটনায় ২০২৩ সালে তার নামে গ্রেফতারী ওয়ারেন্ট আদেশ জারি হয়।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারী আদেশ হলে সে ঢাকার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী পরিবহনে হেলফার হিসেবে কাজ করতে থাকে। পরবর্তীতে আটক আসামি মানিক দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আত্নগোপন করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

গুলশানে ব্যবসায়ী জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক তেজগাঁও থেকে আটক

আপডেট সময় ০১:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩