ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত? মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে দপ্তরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব রকম সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় বাংলাদেশ পড়তে পারে সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। এ সময় বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় বলেও জানান চীনের এই রাষ্ট্রদূত।

বৈঠকের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের। এসব নিয়ে আলোচনা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

আপডেট সময় ০৬:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩