ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

‘তারা বলেছে— তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ, আমরা বলেছি, না’

ঢাকা: ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনায় চীনের প্রসঙ্গ উঠলে সে বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

রোববার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

বৈঠকে চীন নিয়ে দুই কংগ্রেসম্যানের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের মোমেন বলেন, চীন নিয়ে তারা বলেছে— তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ। আমরা বলেছি, আমরা চীনের ঋণের ফাঁদে যাচ্ছি না। আমরা চীন থেকে যে ঋণ নিয়েছি, তা মাত্র এক শতাংশের মতো।

তিনি বলেন, তাদের কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ একটি ভয়ঙ্কর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এখানে অশান্তি আর অশান্তি। পুলিশ সব লোকজনকে ধরে মেরে ফেলছে। এই ধরনের একটি ধারণায় ভয় তাদের। তবে এসব কোনোটিই সত্য নয়।

মোমেন বলেন, দুই কংগ্রেসম্যানের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছে, রোহিঙ্গাদের কাজ দেওয়ার জন্য। আমরা বলেছি, আমাদের ঘনবসতি। আর আমাদেরই প্রতি বছর ২০ লাখ যুবক কাজের বাজারে যোগ হয়। তোমরা মাত্র ৬২ জন রোহিঙ্গা নিয়েছ। পারলে আরও রোহিঙ্গাদের নিয়ে যাও।

নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে, এ বিষয়ে তারা আশ্বস্ত হয়েছেন কি না, জানতে চাইলে মোমেন বলেন, সেটি তাদের জিজ্ঞেস করুন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য শনিবার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাদের একজন (এড কেইস) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ও অপরজন (রিচার্ড ম্যাকরমিক) রিপাবলিকান পার্টির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

‘তারা বলেছে— তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ, আমরা বলেছি, না’

আপডেট সময় ০৬:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩