ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক

‘সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে’

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (৯ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এমন কথা বলেন।

ইসি মো. আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। এক্ষেত্রে নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইনে দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। আমরা নির্বাচন ব্যবস্থা সহজ করার জন্য একটি অ্যাপস তৈরি করছি। এটি সংসদ নির্বাচনে আগেই চালু করতে চাই। আশা করি, এটি আগামী নভেম্বরের চালু করা হবে।

আনিছুর রহমান বলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে আর ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আমরা আর ডাকবো না। আমরা ডেকেছিলাম তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক। তফসিল নিয়ে এখনো কোনো কমিশন বৈঠক হয়নি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে হবে। এক্ষেত্রে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে বলে তার অনুমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ

‘সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে’

আপডেট সময় ০৩:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩