ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত? মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’

দুদক সচিবের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছে।

রবিবার (৬ এপ্রিল) বিকালে দুদকের প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, “কোনো রাজনৈতিক ইস্যু নয়, দুদকের আইন-কানুন সম্পর্কে জানতেই এসেছে মার্কিন প্রতিনিধি দল। দুদকের কার্যক্রম কীভাবে চলে, আইন ও বিধি-বিধান সম্পর্কে ধারণা নিয়েছে।”

তিনি আরও বলেন, “পারস্পরিক তথ্য আদান-প্রদানসহ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। টাকা পাচারের বিষয়ে সহযোগিতা কীভাবে হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।”

এদিন ৩ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সফরের প্রথম দিনেই দুদকে বৈঠক করলেন প্রতিনিধি দলটির সদস্যরা।

ঢাকা সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও অর্থ পাচার নিয়ে কাজের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে মার্কিন প্রতিনিধিদলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

দুদক সচিবের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

আপডেট সময় ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩