ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া লজ্জার: ড. মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। আর এটি আমাদের জন্য দুঃখজনক।

নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে  বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিন জনের অবস্থান জানা নেই। তবে দুই খুনির একজন কানাডায়, আর একজন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন।

তিনি বলেন, আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক।

ড. মোমেন বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে।

কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন সরকারের এই মন্ত্রী।

এর আগে ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া লজ্জার: ড. মোমেন

আপডেট সময় ১২:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩