সংবাদ শিরোনাম ::
পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড! শাওনের ফেসবুক আইডি উধাও মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর পাথরঘাটায় ৩৫০ শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করলেন জেলা প্রশাসক

বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল বিক্রি

ঢাকা: বাজারে মঙ্গলবার (১ আগস্ট) থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত ২৬ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘আইন অনুসারে ১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা খোলা তেল বিক্রি বন্ধে মাঠে নামব। ’

তিনি বলেন, গত জানুয়ারি থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে যায়।

সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগস্টের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন

বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল বিক্রি

আপডেট সময় ১২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩