ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

একটা কিছু হলেই ডিজিটাল বাংলাদেশ বলে ব্যঙ্গ করা হতো: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো একটা কিছু হলেই সেটা ডিজিটাল বাংলাদেশ বলে আমাদেরকে ব্যঙ্গ করা হতো। যে ব্যঙ্গ শুনলেও আজ আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ করেছি।

অবশ্য রাজনীতি করতে গেলে, সরকার চালাতে গেলে প্রতিনিয়ত তো সমালোচনা শুনতেই হয়, এটা স্বাভাবিক।

শনিবার (২৯ জুলাই) ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা প্রধানমন্ত্রী।

হোটেল ইন্টারকন্টিনেল্টালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্বিতীয়বার আমরা যখন ক্ষমতায় আছি, ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ। অনেক ব্যঙ্গ শুনতে হয়েছে সেই সময়, অনেক কথা শুনতে হয়েছে। এটা আবার কে ব্যবহার করবে, ডিজিটাল আবার কি, এটা কি! বিদ্যুতের অভাব ছিল, উৎপাদন ছিল মাত্র ৩ হাজার ২০০ মেগাওয়াট। বিদ্যুৎ চলে গেলে বলতো এই তো ডিজিটাল বাংলাদেশ।

তিনি বলেন, যদি লক্ষ্য স্থির থাকে, আত্ বিশ্বাস থাকে যে এটা করতে হবে তাহলে কোনো বাধাই বাধা না, কোনো ব্যঙ্গই ব্যঙ্গ না। সাফল্য এনে দেওয়া যায় এটা আমরা প্রমাণ করেছি। আজ গ্রামে বসেও ফ্রিল্যান্সাররা ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে আসছে। ১৫ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ২ কোটিরও বেশি শিক্ষার্থীকে একাডেমিক ডেভেলপমেন্ট কোর্স প্রদান করা হয়েছে। ২০২২ পর্যন্ত ৯২ লক্ষ সেবা ও প্রশিক্ষণ পেয়েছে যার ৫৫ ভাগের বেশি হচ্ছে নারী। এখানে আবার ৫৫ ভাগ, ছেলেরা কমে গেলো কেন, এটা তো ভালো করে দেখা উচিত। আজ সারা দেশে স্টার্টআপ একটি মর্যাদাপূর্ণ নাম। ডিজিটাল অর্থনীতির সুফল যা আমাদের ছেলে মেয়ে উভয়ই পাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আমমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শফিউল আরেফীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

একটা কিছু হলেই ডিজিটাল বাংলাদেশ বলে ব্যঙ্গ করা হতো: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩