সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

শ্যামলীতে বাসে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা: রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি ও বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপির একটি ঝটিকা মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন নিজের মোটরসাইকেল ভাঙচুরের শিকার এক ব্যক্তি।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঙচুর ও আগুনের শিকার হওয়া বাসটি ওয়েলকাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব, ১৩-০৬৩৮)।

এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ঘটনার বর্ণনা দিয়ে হামলার শিকার হওয়া একটি মোটরসাইকেলের মালিক কামাল হোসেন বলেন, বিএনপির একটি ঝটিকা মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে।

এসিআই ফার্মাসিটিক্যালে কর্মরত কামাল হোসেন বাংলানিউজকে বলেন, শ্যামলী বাসস্ট্যান্ড থেকে শিশুমেলার দিকে বিএনপির একটা মিছিল আসে দুই-তিনশো লোকের। শিশুমেলার ওই পাড় থেকে হঠাৎ রাস্তা পাড় হয়ে তারা বাস ভাঙচুর শুরু করে আর আগুন দেয়। তখন আমার মোটরসাইকেলটাও ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী হকার পারভেজ বলেন, হঠাৎ করেই বিএনপির এক-দেড়শো মানুষের একটি মিছিল থেকে বাস ভাঙচুরের পরে তাতে আগুন ধরিয়ে দেয়। একটা মোটরসাইকেল ও প্রাইভেটকারও ভাঙচুর করেছে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

শ্যামলীতে বাসে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩