ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জরুরি যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ

ঢাকা: দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ  আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ এবং দলীয় সংসদ সদস্যদের এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সাড়ে চারটায় এ যৌথ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

এদিকে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।

এদিকে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর প্রবেশপথগুলো। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। চলছে ধরপাকড় ও পুলিশের তল্লাশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জরুরি যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ

আপডেট সময় ০২:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩