সংবাদ শিরোনাম ::
বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড! শাওনের ফেসবুক আইডি উধাও মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ

ঢাকা: রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপি নেতাকর্মীরা ধোলাইখাল মোড়ে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়।

এরপর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা চলছে।

এদিকে, নয়াবাজার মোড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কথা ছিল। এজন্য সকাল থেকেই নয়াবাজারে শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু বিএনপি নেতাকর্মীরা ধোলাইখালে জড়ো হলে সংঘর্ষ শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ

আপডেট সময় ১২:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩