ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাস্তায় অবস্থানের কর্মসূচি স্থগিত, কার্যালয়ে নগর আ.লীগ

বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলো ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি দিয়েছে আজ শনিবার (২৯ জুলাই)। এদিন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার কথা জানালেও তা পরিবর্তন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। নেতারা জানিয়েছেন, তারা সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান করছেন।

শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ডিএমপির বিধিনিষেধের কারণে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার বদলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় কার্যালয়গুলোতে শান্তিপূর্ণ সতর্ক অবস্থান করছি আমরা। বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা মাঠে আছি। ঝামেলার চেষ্টা করলে কোনও ছাড় দেবো না, অশান্তি তৈরি করতে দেবো না।

আওয়ামী লীগ নেতারা বলেছেন, আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করলেও বিরোধীরা মাঠে নামলে বসে থাকবেন না তারাও। কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দিতে সতর্ক অবস্থানে থাকবেন তারা।

আওয়ামী লীগ ও বিএনপিকে শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বিএনপি ও তাদের সমমনারা কর্মসূচি অব্যাহত রাখলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলেন, সেই শঙ্কা থেকেই সরকারবিরোধীদের অবস্থান কর্মসূচির নামে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রাস্তায় অবস্থানের কর্মসূচি স্থগিত, কার্যালয়ে নগর আ.লীগ

আপডেট সময় ১১:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩