সংবাদ শিরোনাম ::
ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রক্ষক যখন ভক্ষক: ২৯ বছরেও প্রতিষ্ঠানের ৫০ শতাংশ জমি নিয়ে প্রশ্ন ঘুষ আর দুর্নীতিতে শতকোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা তুহিন ১২ বছরে শতকোটি টাকার মালিক কাস্টমসের আলতাফ শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী মিশরের জয়কে আরব জাতির জন্য গর্ব বললেন দুবাইয়ের শাসক মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল ঢাকা-১৮ আসনের এমপি এসএম জাহাঙ্গীর আঘাত জনিত কারণে হাসপাতালে ভর্তি দুর্নীতি-অবহেলা করলে বদলি নয়, চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী প্রচণ্ড গরমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

শনিবার ঢাকার প্রবেশপথে পাল্টাপাল্টি কর্মসূচি, অনুমতি দেয়নি পুলিশ

ঢাকা: আগামী শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঘোষিত ঢাকার প্রবেশপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনার বলেন, আগামী শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সব প্রবেশপথে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দলগগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি।

আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামী শনিবারের সব রাজনৈতিক দলের অবস্থান কমসুচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

এর আগে ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে পথ আটকাতে দেব না। যদি কেউ পথ আটকায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

এদিকে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শনিবার ঢাকার প্রবেশপথে পাল্টাপাল্টি কর্মসূচি, অনুমতি দেয়নি পুলিশ

আপডেট সময় ১১:১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩