ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হিরো আলমের পুনর্নির্বাচনের দাবি নাকচ, ঢাকা-১৭ গেজেট প্রকাশ

ঢাকা-১৭ আসনের ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী কনটেন্ট ক্রেটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই দাবি নাকচ করে দিয়ে দুই দিনের মাথায় নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)

মঙ্গলবার (২৫ জুলাই) ইসি সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নামে গেজেট প্রকাশ করা হয়।

এর আগে গেল ১৭ জুলাই অনুষ্ঠিত এই উপ-নির্বাচনের একেবারে শেষ বেলায় এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে হিরো আলম মারধরের শিকার হন।ওইদিন তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও আর ভোট করবেন না বলে এক প্রতিক্রিয়ায় জানান। পরে ২৩ জুলাই হিরো আলম ইসিতে গিয়ে পুনর্নির্বাচনের দাবি জানান। একইসঙ্গে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিলে তিনি হাইকোর্টে যাবেন বলে সাংবাদিকদের জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

হিরো আলমের পুনর্নির্বাচনের দাবি নাকচ, ঢাকা-১৭ গেজেট প্রকাশ

আপডেট সময় ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩